পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন || প্রিন্ট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন স্টাফ রিপোর্টার

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, কারখানাকে ৯৫ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, কারখানাকে ৯৫ হাজার টাকা জরিমানা
আশিকুর রহমান: 
গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি শিল্পকারখানাকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ উৎসস্থল থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফিকুর রহমান আবরার এর নেতৃত্বে তিতাস গ্যাসের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।
তিতাস গ্যাস সূত্রে জানা যায়, ভাদাম এলাকায় এসবিএস লন্ড্রি ওয়াশ নামের একটি শিল্পকারখানায় অভিযান চালিয়ে কোম্পানির ১২ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি বিতরণ লাইন থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারখানাটিকে ৯৫ হাজার টাকা জরিমানা করে এবং অবৈধ সংযোগটি উৎস পয়েন্ট থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।অভিযানে আনুমানিক ৫০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। বিচ্ছিন্ন স্থাপনার মধ্যে ছিল ২০০ ঘনফুট ক্ষমতার পাঁচটি ড্রায়ার ( লোড ১০০০ ঘনফুট) এবং ৩০০ কেজি ক্ষমতার একটি বয়লার (লোড ১৫০০ ঘনফুট)। এসব স্থাপনার মোট গ্যাস লোড ছিল ঘণ্টায় ২ হাজার ৫০০ ঘনফুট।
তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা উর রহমান বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অনিয়ম প্রতিরোধে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।অভিযানে তিতাস গ্যাসের টঙ্গী উপসহকারী প্রকৌশলী নাঈম হাসান, সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহাব, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।